দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সব পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিকে আরও একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি একটি নাজুক যুদ্ধবিরতির ঝুঁকি এবং এর ভয়াবহ পরিণতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।’
শেহবাজ শরিফ বলেন, সংঘাতের শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পাকিস্তান তার অংশীদার ও মিত্রদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যখন চূড়ান্ত লক্ষ্য অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে, তখন সব পক্ষের উচিত সংযম প্রদর্শন করা এবং শান্তিকে আরও কিছুটা সুযোগ দেওয়া।
তিনি আরও বলেন, সহিংসতা ও ধ্বংসের পরিবর্তে কূটনীতির মাধ্যমেই সফল সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান। চলতি বছরের এপ্রিলে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি আলোচনায়ও দেশটি সক্রিয়ভাবে যুক্ত ছিল।
এমএস/